নৌপরিবহন মন্ত্রণালয়ে বড় নিয়োগ, আজই আবেদন করুন

নৌপরিবহন মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে ৩ পদে ৩৫ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে। আবেদনের শেষ সময় ২৭ অক্টোবর বিকেল ৪টা। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নৌপরিবহন মন্ত্রণালয়
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১২টি
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। Word processing, ই-মেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা থাকতে হবে।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৮টি
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।