এনসিসি ব্যাংকে চাকরির সুযোগ

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘সিনিয়র ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগে ২ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ২ জুন থেকেই শুরু হয়েছে, যা চলবে ১৫ জুন পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি
পদের নাম: সিনিয়র ম্যানেজার
বিভাগ: ট্রানজেকশন ব্যাংকিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এভিপি-এসএভিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
কর্মক্ষেত্র: অফিসে
আবেদনের যোগ্যতা
- যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
- বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ট্রানজেকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট, করপোরেট ব্যাংকিং, ব্যাংকিং অপারেশন বা সংশ্লিষ্ট কার্যক্রমে দক্ষতা থাকতে হবে
- ন্যূনতম ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
আবেদন যেভাবে: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।