সমন্বিত ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৭২৫ পদে নিয়োগ

বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সদস্যভুক্ত ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদে ৭২৫ কর্মী নিয়োগে ২ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক
পদের নাম: অফিসার (জেনারেল)
পদসংখ্যা: ৭২৫টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
কোন ব্যাংকে কত পদ
- রূপালী ব্যাংক পিএলসি ৮০টি
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ১৬টি
- বেসিক ব্যাংক লিমিটেড ১৩টি
- বাংলাদেশ কৃষি ব্যাংক ৪৭১টি
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৪৭টি
- কর্মসংস্থান ব্যাক ৭২টি
- প্রবাসী কল্যাণ ব্যাংক ২টি
- বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ২২টি
- ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ২টি
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
কর্মস্থল: দেশের যে কোনো স্থানে
প্রার্থীর বয়স: ২১-৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে)
আবেদন ফি: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি হিসেবে জমা দিতে হবে। এ ছাড়া এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও আবেদন ফি পাঠানো যাবে
আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।