Advertisement

নিয়োগ দেবে মধুমতি ব্যাংক

এশিয়া পোস্ট ডেস্ক
নিয়োগ দেবে মধুমতি ব্যাংক
ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। ক্রেডিট ইন-চার্জ / ক্রেডিট অফিসার, ঢাকা রিজিয়ন (এফএভিপি টু ভিপি) পদে জনবল নেবে সংস্থাটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২১ জুলাই থেকে এবং আবেদন শেষ হবে ১১ আগস্ট তারিখে।

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি

চাকরির ধরন: ফুল টাইম

পদসংখ্যা: ১টি পদ

লোকবল: নির্ধারিত নয়

পদের নাম: ক্রেডিট ইন-চার্জ / ক্রেডিট অফিসার, ঢাকা রিজিয়ন (এফএভিপি টু ভিপি)

আবেদনের যোগ্যতা

  • যেকোনো বিষয়ে স্নাতক/অনার্স পাশ হতে হবে।
  • ব্যাংকিং খাতে অন্তত ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। (নবীন বা কর্মবিরতি থাকা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই)।
  • ক্রেডিট সংক্রান্ত পেশাগত যোগ্যতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • গ্রাহককেন্দ্রিক মনোভাব এবং নতুন গ্রাহক যুক্ত করার সক্ষমতা থাকতে হবে।
  • চমৎকার নেতৃত্ব ও টিম তৈরির দক্ষতা থাকতে হবে।
  • এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টসহ এমএস অফিসে ভালো দক্ষতা থাকতে হবে।
  • শক্তিশালী বিশ্লেষণাত্মক, প্রেজেন্টেশন ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

বয়স: প্রার্থীর বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ-সুবিধা: ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে