logo

ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ

ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

ইস্টার্ন ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি কাস্টমার সার্ভিস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৭ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৬ মে পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪৫ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


একনজরে দেখে নিন ইস্টার্ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার (টেলার)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ

অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, এএমএল প্রবিধান এবং অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনায় ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ৩৬,০০০ টাকা (শিক্ষানবিশকাল ন্যূনতম ৬ মাস)। সফলভাবে শিক্ষানবিশকাল শেষে মাসিক বেতন হবে ৪৫,০০০ টাকা।

অন্যান্য সুবিধা: ব্যাংকের ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিককরুন।