logo

চাকরি দিচ্ছে এসিআই, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

চাকরি দিচ্ছে এসিআই, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। এসিআই এনিমেল জেনেটিক্স বিভাগে ভেটেরিনারি সার্ভিস অফিসার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৮ জুন থেকে। আবেদন শেষ হবে ১৮ জুন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: ভেটেরিনারি সার্ভিস অফিসার।

আবেদনের যোগ্যতা: ডিভিএম ডিগ্রিধারী হতে হবে। পশুচিকিৎসা ও কৃষিভিত্তিক প্রতিষ্ঠান সম্পর্কে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া টি/এ, মোবাইল বিল, মেডিকেল ভাতা, লাভের অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।