চাকরি দিচ্ছে মীনা বাজার, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মীনা বাজার। এক্সিকিউটিভ/অফিসার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৭ মে থেকে। আবেদন শেষ হবে ২০ মে।
প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: এক্সিকিউটিভ/অফিসার।
আবেদনের যোগ্যতা: খাদ্য বিজ্ঞান/রসায়ন/খাদ্য ও পুষ্টি বিষয়ে বিএসসি বা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। ই-কমার্স, উৎপাদন (এফএমসিজি), রেস্তোরাঁ, রিটেইল স্টোর ও সুপার স্টোর সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ তিন বছরের অভিজ্ঞতা লাগবে। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। বয়স ২২ থেকে ৩৫ বছর হতে হবে। দিন ও রাতে কাজ করতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা (মোহাম্মদপুর)।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, টি/এ, মোবাইল বিল, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, ছুটি নগদীকরণ।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
