১৯০ পদে নিয়োগ দিচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব প্রশাসনের আওতাধীন ৭ পদে (১৬ থেকে ২০ গ্রেডে) ১৯০ কর্মী নিয়োগে ১ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীকে দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। আবেদন ৪ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর
পদের নাম: ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী
পদসংখ্যা: ৯টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম: নাজির কাম ক্যাশিয়ার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৬টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম: সার্টিফিকেট পেশকার
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম: সার্টিফিকেট সহকারী
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম: মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৫৩টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৪ জুন ২০২৬ তারিখে)
আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের ১১২ টাকা, ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে
আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানেও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।