৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর, পরীক্ষা শুধু ঢাকায়

৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত (এমসিকিউ) পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, পরীক্ষার হল, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএস-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন। এই বিসিএসের মাধ্যমে ৪৭০০ জন সহকারী সার্জন ও ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।