logo

৬৯ পদে চাকরি দিচ্ছে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়

৬৯ পদে চাকরি দিচ্ছে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলো ও সার্কিট হাউসে ৯ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ নিয়োগে মোট পদসংখ্যা ৬৯।

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হয়েছে ১৪ মে ২০২৬, সকাল ১০টায়, যা চলবে ১৩ জুন ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

একনজরে দেখে নিন জেলা প্রশাসকের কার্যালয় ও এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

১. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৯

বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

২. পদের নাম: নিরাপত্তাপ্রহরী

পদসংখ্যা: ২৫

বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

৩. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ১৬

বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

৪. পদের নাম: বাবুর্চি

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

৫. পদের নাম: সহকারী বাবুর্চি

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

৬. পদের নাম: বেয়ারার

পদসংখ্যা: ০২

বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

৭. পদের নাম: নিরাপত্তাপ্রহরী

পদসংখ্যা: ০৩

বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

৮. পদের নাম: মালি

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।


৯. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবদেনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি: ৫৬ টাকা (আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে)।

নির্দেশনা ও শর্তগুলো

  • প্রার্থীকে ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে আবেদনগুলো বাতিল বলে গণ্য হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।