প্রধান কার্যালয়ে নিয়োগ দিচ্ছে ব্র্যাক

টেকনিক্যাল এক্সপার্ট-সোশ্যাল মিডিয়া পদে নিয়োগ দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক। ২৫ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে এবং চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: টেকনিক্যাল এক্সপার্ট-সোশ্যাল মিডিয়া
প্রোগ্রাম: মাইগ্রেশন প্রোগ্রাম
কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ডিজিটাল মার্কেটিং, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা:
• স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ডিজাইন অথবা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
• নিউজ মিডিয়া, অ্যাডভোকেসি কমিউনিকেশন অথবা আচরণ পরিবর্তনভিত্তিক প্রকল্পে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• এসবিসিসি, ডিজিটাল ক্যাম্পেইন ডিজাইন অথবা স্ট্র্যাটেজিক মিডিয়া প্ল্যানিং বিষয়ে প্রশিক্ষণ বা সার্টিফিকেশন থাকলেও অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজনীয় দক্ষতা: বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষতা থাকতে হবে। ক্যানভা, মেইলচিম্প, স্প্রিংকলার, সেমরাশ ও অ্যাডোবি লাইটরুমসহ সংশ্লিষ্ট ডিজিটাল যোগাযোগ ও কনটেন্ট তৈরির টুল ব্যবহারে দক্ষতা প্রয়োজন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্যবিমা ও জীবনবিমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


