Advertisement

অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ, নেবে ৫৭৫ কর্মী

এশিয়া পোস্ট ডেস্ক
অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ, নেবে ৫৭৫ কর্মী
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। প্রতিষ্ঠানটি ৩টি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ১১ থেকে ২০তম গ্রেডে ৭ পদে ৫৭৫ কর্মী নিয়োগে ৯ জুলাই এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদন ৬ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হবে এবং চলবে ২৭ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

পদের নাম: অডিটর

পদসংখ্যা: ৩৭৮টি

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

আবেদনের যোগ্যতা: স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে

পদের নাম: জুনিয়র অডিটর

পদসংখ্যা: ৯২টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

পদের নাম: ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর

পদসংখ্যা: ৪টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ২টি

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা: জুনিয়র স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা বা ভারী (প্রযোজ্য ক্ষেত্রে) যানবাহন চালনার লাইসেন্সসহ গাড়ি চালনায় অন্যূন ৩ বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে; প্রাথমিকশিক্ষা সহায়তা

পদের নাম: সর্টার

পদসংখ্যা: ৪০টি

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৫৭টি

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে)

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ পদভেদে ৫৬ থেকে ১৬৮ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে

আবেদনপদ্ধতি: আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ফাইল ১, ফাইল ২ এবং ফাইল ৩-এ ক্লিক করুন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন। (এখনো আবেদন নেওয়া শুুরু হয়নি)