বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে চাকরির সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে চাকরির সুযোগ
ছবি : সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি আওতাধীন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে 'সদস্য (বাজার সম্পর্কিত)' পদে ১ কর্মী নিয়োগে ৬ জুলাই এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ৬ জুলাই থেকেই শুরু হয়েছে এবং চলবে ৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বাণিজ্য মন্ত্রণালয়)

পদের নাম: সদস্য (বাজার সম্পর্কিত)

পদসংখ্যা: ১টি

চাকরির ধরণ: পূর্ণকালীন (স্থায়ী)

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: অনূর্ধ ৬২ বছর হতে হবে (৬ আগস্ট ২০২৬ তারিখে)

আবেদনের যোগ্যতা

  • বাংলাদেশের অর্থনীতি, আন্তর্জাতিক অর্থনীতি ও ডাব্লিউটিও এর বিধিবিধান বিষয়ে ধারণা থাকতে হবে
  • সংশ্লিষ্ট বিষয়ে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: আগ্রহী প্রার্থীদের 'সচিব, বাণিজ্য মন্ত্রণালয়' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে

আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।