ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২৫ মে থেকে। আবেদন শেষ হবে ১৬ জুন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: স্বনামধন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। ব্যাংক বা এনবিএফআই, এসএমই ডিপোজিট পণ্য বিক্রিতে অভিজ্ঞতা থাকতে হবে। দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
