logo

ব্র্যাক ব্যাংকে নিয়োগ, নেই বয়সসীমা 

ব্র্যাক ব্যাংকে নিয়োগ, নেই বয়সসীমা 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগ ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২২ জানুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : ব্র্যাক ব্যাংক পিএলসি
চাকরির ধরন : বেসরকারি চাকরি
পদ ও লোকবল : পদ একটি, লোকবল নির্ধারিত নয়।
পদের নাম : ব্রাঞ্চ ম্যানেজার।
বিভাগ : ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।

আবেদনের যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের দক্ষতা থাকতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের মূল ঝুঁকি নির্দেশিকা সম্পর্কে স্পষ্ট ধারণা লাগবে। স্থানীয় ব্যাংকিং আইন, সংবিধান এবং বিনিময়যোগ্য দলিল আইন সম্পর্কে  জ্ঞান থাকতে হবে। কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিসে। কর্মস্থল যে কোনো জায়গায়। 

বেতন ও অন্যান্য সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে। 

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।