ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইনফরমেশন সিকিউরিটি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৫ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ট্রাস্ট ব্যাংক লিমিটেড
পদের নাম: ইনফরমেশন সিকিউরিটি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি
অন্যান্য যোগ্যতা: ফায়ারওয়াল, রাউটার এবং এন্টারপ্রাইজ সাইবার-নিরাপত্তা সমাধানসহ নেটওয়ার্ক নিরাপত্তা প্রযুক্তি সম্পর্কে গভীর জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: ৫০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।




