বেসরকারি সংস্থায় ১১০৪ পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন। পাঁচটি ভিন্ন পদে মোট ১ হাজার ১০৪ জন কর্মী নেবে সংস্থাটি। সরাসরি বা ডাকযোগে আবেদন নেওয়া শুরু হয়েছে ৯ জুলাই থেকে। আবেদন শেষ হবে ২৫ জুলাই।
চাকরির বিবরণ
১. পদের নাম: জোনাল ম্যানেজার
পদসংখ্যা: ৪
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর। ঋণ কর্মসূচিতে দুই বছর জোনাল ম্যানেজার বা সমপদে (কমপক্ষে ১৫টি শাখা পরিচালনা করার অভিজ্ঞতা) দায়িত্ব পালনসহ ঋণ কর্মসূচিতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতা: ৭৪,৩২৪ টাকা।
বয়সসীমা: অনূর্ধ্ব ৪৮ বছর।
২. পদের নাম: শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: ১০০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর। ঋণ কার্যক্রমের কাজে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত এনজিও এর ঋণ কার্যক্রমের শাখা পরিচালনায় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতা: শিক্ষানবিশকালীন (৬ মাস), বেতন ৪০,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে ৫০,০৭০ টাকা।
বয়সসীমা: অনূর্ধ্ব ৪০ বছর।
৩. পদের নাম: শাখা হিসাবরক্ষক
পদসংখ্যা: ১০০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: হিসাববিজ্ঞান বা ব্যবস্থাপনা অথবা ফাইন্যান্সে স্নাতকোত্তর। হিসাবরক্ষকের কাজে এনজিওতে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার।
বেতন-ভাতা: শিক্ষানবিশকালীন (৬ মাস), বেতন ৩০,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে ৩৭,৩৭০ টাকা।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।
৪. পদের নাম: অফিসার
পদসংখ্যা: ৮০০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমান পাস। ঋণ কার্যক্রমের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার মানসিকতাসহ মাঠপর্যায়ে বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মানসিকতা থাকতে হবে।
বেতন-ভাতা: শিক্ষানবিশকালীন (৬ মাস), বেতন ২৭,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে ৩৩,৫৭৫ টাকা।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।
৫. পদের নাম: পিয়ন কাম গার্ড (চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: ১০০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা: ১৫,০০০ টাকা।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর।
অন্যান্য সুযোগ-সুবিধা: বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস, ইনসেনটিভ বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (সিপিএফ), গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, দুপুরের খাবারের সুবিধা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্বভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, মোটরসাইকেল/সাইকেল ঋণ সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই (নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে)।
কর্মস্থল: দেশের যে কোনো জায়গায়।
কর্মক্ষেত্র: ফিল্ড এবং অফিস (পদ অনুযায়ী)
আবেদনের নিয়ম
নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ পদের নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০।
আবেদন ফি
১ থেকে ৩ নম্বর পদ: ৩০০ টাকা। ৪ ও ৫ নম্বর পদে আবেদন ফি প্রয়োজন নেই।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।




