৬৯ সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

এশিয়া পোস্ট ডেস্ক
৬৯ সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি আইসিটি বিভাগে ‌‘সহকারী পরিচালক (এডি)’ পদে ৬৯ কর্মকর্তা নিয়োগে ১ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৫ জুলাই থেকে শুরু হয়েছে এবং চলবে ৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক

পদের নাম: সহকারী পরিচালক (এডি)

বিভাগ: আইসিটি

পদসংখ্যা: ৬৯টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)

প্রার্থীর বয়স: ২১ থেকে ৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে) হতে হবে

আবেদনের যোগ্যতা

  • কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ইনফরমেশন টেকনোলজি/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • এসএসসি বা তদুর্ধ্ব পর্যায়ের যেকোনো ২টি জাতীয় পরীক্ষায় প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়

আবেদন ফি: আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।