নগদে চাকরির সুযোগ, পাবেন প্রভিডেন্ট ফান্ড

এশিয়া পোস্ট ডেস্ক
নগদে চাকরির সুযোগ, পাবেন প্রভিডেন্ট ফান্ড
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। ইন্টারনাল অডিট বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৯ জুলাই থেকে। আবেদন শেষ হবে ১৮ জুলাই।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: একজন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট।

আবেদনের যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ইনফরমেশন সিস্টেম বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। সিআইএ, এসিএ, এসিসিএ, সিএফএ বা অন্যান্য প্রাসঙ্গিক সার্টিফিকেশনে পেশাগত যোগ্যতা থাকতে হবে। অডিট ফার্ম, ট্যাক্স কনসালটেন্ট, ব্যাংক, ফিনটেক স্টার্টআপ ও বহুজাতিক কোম্পানি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মোবাইল বিল, বছরে দুটি উৎসব বোনাস, দীর্ঘ মেয়াদি সঞ্চয়ের জন্য প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুই দিন ছুটি, স্বাস্থ্য ও মেডিকেল বিমা।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।