মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে যমুনা পেপার মিলস

যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা পেপার মিলস- এর মার্কেটিং বিভাগ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। ৬ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: যমুনা পেপার মিলস লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
বিভাগ: মার্কেটিং
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে এমবিএ
অন্যান্য যোগ্যতা: বাজারে ডুপ্লেক্স বোর্ড, আর্ট কার্ড এবং সুইডিশ বোর্ড পেপার বিক্রয়ের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ৩৭ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন।
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।