ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

এশিয়া পোস্ট ডেস্ক
ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। হেড অব পিএমও অ্যান্ড টেকনোলজি গভর্ন্যান্স পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১৮ জুন থেকে। আবেদন শেষ হবে ২৫ জুন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: হেড অব পিএমও অ্যান্ড টেকনোলজি গভর্ন্যান্স।

আবেদনের যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ব্যাংক, প্রযুক্তি প্রকল্প ব্যবস্থাপনা বা প্রযুক্তি সরবরাহ সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।