logo
Advertisement

ওয়ালটনে দুর্দান্ত চাকরির সুযোগ, আবেদন করুন ঘরে বসেই

এশিয়া পোস্ট ডেস্ক
ওয়ালটনে দুর্দান্ত চাকরির সুযোগ, আবেদন করুন ঘরে বসেই
ছবি : সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সার্ভিস এক্সপার্ট (টিভি সিএসএম)’ পদে মোট ৮ জন দক্ষ জনবল নিয়োগ দেবে।

Advertisement

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ছাড়াও কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, বোনাস ও দুপুরের খাবারসহ নানাবিধ সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: সার্ভিস এক্সপার্ট (টিভি সিএসএম)

পদসংখ্যা: ০১টি

মোট লোকবল: ০৮ জন

চাকরির ধরন: ফুলটাইম (বেসরকারি চাকরি)

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রনিক্সে ডিপ্লোমা

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

অন্যান্য যোগ্যতা: এলসিডি, এলইডি, কিউএলইডি, ওএলইডি ও স্মার্ট টিভি প্রযুক্তি এবং ভোল্টেজ টেস্টিং, মাল্টিমিটারের ব্যবহার ও সার্কিট ট্রেসিং সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। পাশাপাশি সফটওয়্যার আপগ্রেড ও ফ্ল্যাশিং টুলস সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা আবশ্যক।

কর্মস্থল: কালিয়াকৈর, গাজীপুর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ বিমা, দুপুরের খাবার সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট), বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির বিদ্যমান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২৯ আগস্ট ২০২৬