স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ১৯তম গ্রেডে ৮ পদে ১১৯ কর্মী নিয়োগে ১৩ সেপ্টেম্বর এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে এবং চলবে ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
আবেদনের যোগ্যতা
- বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে
পদের নাম: পরিসংখ্যানবিদ
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
আবেদনের যোগ্যতা
- পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
পদের নাম: কোল্ড চেইন টেকনিশিয়ান
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
আবেদনের যোগ্যতা: রেফ্রিজারেশন বা অ্যায়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা
- এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে
পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা
- এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- স্টোর কিপার পদধারীগণকে জামানত প্রধান করতে হবে
পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ৯৭টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা
- অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- হালকা যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে
- অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবে
পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে)
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সকল ক্ষেত্রে অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা অনলাইনে আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।