logo

কুষ্টিয়া কর অঞ্চলে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ

কুষ্টিয়া কর অঞ্চলে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুষ্টিয়া কর কমিশনারের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৬ পদে ১২২ কর্মী নিয়োগে ৪ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ মে দুপুর ১২টা ১ মিনিট থেকে শুরু হয়েছে, যা চলবে ৩ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: কুষ্টিয়া কর কমিশনারের কার্যালয়

১. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখা: ১টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা

  • বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে

২. পদের নাম: প্রধান সহকারী

পদসংখ্যা: ২২টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা

  • যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে
  • কম্পিউটারে মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে

৩. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ২২টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা

  • অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
  • কম্পিউটারে মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে

৪. পদের নাম: সাটঁমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২৩টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা

  • অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে
  • সাটঁলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে
  • কম্পিউটারে মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে

৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২৭টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
  • কম্পিউটারে মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে

৬. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২৭টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

কর্মস্থল: কুষ্টিয়া

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৭ মে ২০২৬ তারিখে)

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিকদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।