logo

৩০ জন কর্মী নেবে ওয়ান ব্যাংক, নেই বয়সসীমা

৩০ জন কর্মী নেবে ওয়ান ব্যাংক, নেই বয়সসীমা
ছবি: সংগৃহীত


নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। রিটেইল লিয়াবিলিটি বিজনেস বিভাগ ট্রেইনি সেলস অফিসার/সিনিয়র সেলস অফিসার পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৬ মে থেকে। আবেদন শেষ হবে ২০ মে।

প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: ৩০ জন।

বিভাগ: রিটেইল লিয়াবিলিটি বিজনেস।

পদের নাম: ট্রেইনি সেলস অফিসার/সিনিয়র সেলস অফিসার।

আবেদনের যোগ্যতা: স্নাতক পাস হতে হবে। খুচরা পণ্য বিক্রয় করার ক্ষমতা থাকতে হবে। কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ১৮ হাজার থেকে ২২ হাজার টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।