নিয়োগ দিচ্ছে আদ্-দ্বীন হাসপাতাল

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ্-দ্বীন হাসপাতাল প্রকল্প। প্রতিষ্ঠানটি ‘স্টোরকিপার’ পদে কর্মী নিয়োগে ১৯ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ মে থেকেই শুরু হয়েছে, যা চলবে ৫ জুন পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আদ্-দ্বীন হাসপাতাল প্রকল্প
পদের নাম: স্টোরকিপার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: ২০,০০০ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচু্ইটি, স্বাস্থ্য সুবিধা, শিক্ষা প্রণোদনা, উৎসব ভাতা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: রংপুর সদর
কর্মক্ষেত্র: অফিসে
আবেদনের যোগ্যতা
- এমকম পাস হতে হবে
- কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে
- সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
