‘খণ্ডকালীন চিকিৎসক’ পদে নিয়োগ দেবে টেলিটক
এশিয়া পোস্ট ডেস্ক

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন টেলিটক বাংলাদেশ লিমিটেড ‘খণ্ডকালীন চিকিৎসক’ নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আবেদন শুরু হয়েছে বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে এবং চলবে ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: টেলিটক বাংলাদেশ লিমিটেড
পদের নাম: চিকিৎসক
পদ সংখ্যা: ১টি
বেতন: সাকল্যে ৪৫,০০০ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: ঈদ বোনাস, নববর্ষ ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (খণ্ডকালীন)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
আবেদন ফি: ১০০০ টাকা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


