logo

অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, সর্বনিম্ন বয়স ২৩

অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, সর্বনিম্ন বয়স ২৩
ইবনে সিনার লোগো। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে নেওয়া

মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। আগ্রহীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের কপিসহ নির্ধারিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরোধ করা হয়েছে।

প্রার্থীর বয়স ২৩ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার

বিভাগ: ন্যাচারাল মেডিসিন

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: স্বাস্থ্যসেবা পেশাজীবী, বিভিন্ন প্রতিষ্ঠান ও ফার্মেসির সাথে সুসম্পর্ক গড়ে তোলার দক্ষতা।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৩ থেকে ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ২৪,৬০৫ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৬ অক্টোবর ২০২৬