জনবল নেবে আকিজ রিসোর্সেস, কর্মস্থল ঢাকা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ রিসোর্সেস। ইআরপি ইমপ্লিমেনটেশন বিভাগে সিনিয়র অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ৭ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: আকিজ রিসোর্সেস।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
বিভাগ: ইআরপি ইমপ্লিমেনটেশন।
পদের নাম: সিনিয়র অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: বিএসসি/বিবিএ/এমএসসি/এমবিআ পাস হতে হবে। উৎপাদন, আইটি ও গ্রুপ অব কোম্পানিজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কমপক্ষে তিন থেকে সাত বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমার উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।


