যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বড় নিয়োগ, আবেদন বাকি ১ দিন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৬ ও ২০তম গ্রেডে ৬ পদে ৪৩ কর্মী নিয়োগে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়। আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর থেকে। আবেদনের শেষ সময় আগামীকাল (৩০ অক্টোবর)। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (জেলা ক্রীড়া অফিস)
পদসংখ্যা: ৯টি
বেতন স্কেল: গ্রেড-১৬
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
পদের নাম: ক্যাশিয়ার (সরকারি শারীরিক শিক্ষা কলেজ)
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: গ্রেড-১৬
আবেদনের যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে।
পদের নাম: ড্রাইভার (সরকারি শারীরিক শিক্ষা কলেজ)
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: গ্রেড-১৬
আবেদনের যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা যান চালানোর লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
পদের নাম: অফিস সহায়ক (ক্রীড়া পরিদপ্তর ও জেলা ক্রীড়া অফিস)
পদসংখ্যা: ২৬টি
বেতন স্কেল: গ্রেড-২০
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
পদের নাম: অফিস সহায়ক (সরকারি শারীরিক শিক্ষা কলেজ)
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: গ্রেড-২০
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পদের নাম: গ্রাউন্ডসম্যান (সরকারি শারীরিক শিক্ষা কলেজ)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: গ্রেড-২০
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
