আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড মেডিকেল সার্ভিস অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলবে আগামী ০৮ মার্চ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
এক নজরে দেখে নিন এসকেএফ ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড
পদের নাম: মেডিকেল সার্ভিস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে স্নাতক (বি.ফার্ম)/ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি, তবে এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ।
অন্যান্য যোগ্যতা: সেলস মার্কেটিংয়ে ভালো জ্ঞান
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: মাসিক প্রণোদনা, ত্রৈমাসিক প্রণোদনা, উৎসব বোনাস, লাভ বোনাস, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি, বিদেশ ভ্রমণ, গ্রুপ বিমা,
উৎসাহজনক ভাতা, টিএ এবং ডিএ, দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।