logo

এমওডিসি সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী

এমওডিসি সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে এমওডিসি সৈনিক পদে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। এসএমএস ও অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে ৩ মে থেকে। আবেদন শেষ হবে ৩১ মে। প্রতি আবেদনের জন্য ৩০০ টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০ এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা) কর্তন করা হবে। 

প্রতিষ্ঠানের নাম:  বাংলাদেশ সেনাবাহিনী।

চাকরির ধরন: সরকারি।

পদের নাম: এমওডিসি সৈনিক।

শিক্ষাগত যোগ্যতা
সাধারণ ট্রেড (GD)। এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ। 
করণিক ট্রেড (CLK)। এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ।

বয়স: ১ জুলাই ২০২৬ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না। (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

উচ্চতা: ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ছাড়া। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিবাহিত/বিপত্নীক/ডিভোর্সি এ সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রমাণ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।) 

 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর এই https://join.army.mil.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে।