logo
Advertisement

আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৩৯ হাজার

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৩৯ হাজার
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল। ছবি: সামাজিক যোগাযোগ মাধ্যম

আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে ‘প্রোটেকশন ফ্রম ভায়োলেন্স কো-অর্ডিনেটর’ পদে একজনকে নিয়োগ দেবে। আবেদনের শেষ সময় আগামী ২৬ সেপ্টেম্বর।

আগ্রহী বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)

পদের নাম: প্রোটেকশন ফ্রম ভায়োলেন্স কো-অর্ডিনেটর

পদসংখ্যা: ১টি

কর্মস্থল: কক্সবাজার

চাকরির ধরন: ফুলটাইম (চুক্তিভিত্তিক)

চুক্তির মেয়াদ: ১২ মাস

এনআরসির গ্রেড:

মাসিক বেতন: ১,৩৯,৭৬১ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: গ্রুপ ইনস্যুরেন্স, ২৪ ঘণ্টা মনোসামাজিক সহায়তা, বছরে দুটি উৎসব বোনাস, চাকরি শেষে সুবিধা, মাতৃত্বকালীন ভাতা এবং বার্ষিক, নৈমিত্তিক, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে।

ভ্রমণ: কর্মসূচির আওতায় প্রায় ৮০ শতাংশ ভ্রমণ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

আবেদন যেভাবে: সংস্থা ও চাকরির বিষয়ে বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।