logo

ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
ব্র্যাক ইউনিভার্সিটি। ছবি: প্রথম আলো

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। গতকাল ৪ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: কোয়ালিটি, ট্রেনিং অ্যান্ড প্রসেস, স্টুডেন্ট ইনফরমেশন সেন্টার

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: বিজনেস/অপারেশনস ম্যানেজমেন্ট, সিএসই, ইইই বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিসে (বিশেষ করে এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট এবং ভিসিও) দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।