প্রাণ গ্রুপে বড় নিয়োগ

এশিয়া পোস্ট ডেস্ক
প্রাণ গ্রুপে বড় নিয়োগ
ছবি : সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘কল সেন্টার এক্সিকিউটিভ’ পদে ১০০ কর্মী নিয়োগে ৫ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৫ জুলাই থেকেই শুরু হয়েছে এবং চলবে ৪ আগস্ট পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: কল সেন্টার এক্সিকিউটিভ

পদসংখ্যা: ১০০টি

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

অন্যান্য সুযোগ-সুবিধা: বিক্রয় কমিশন, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, অর্জিত ছুটি নগদায়ন, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। তবে নারীদের বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে

কর্মস্থল: নাটোর (নাটোর সদর), রাজশাহী

কর্মক্ষেত্র: কল সেন্টারে

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

আবেদনের যোগ্যতা

  • এইচএসসি বা স্নাতক ডিগ্রি থাকতে হবে
  • সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।