logo
Advertisement

নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীন যুগ্মপরিচালকের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩ পদে (১১ ও ১৪তম গ্রেডে) অস্থায়ী ভিত্তিতে ৮৫ কর্মী নিয়োগে ৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে এবং চলবে ৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: যুগ্মপরিচালকের কার্যালয় (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড)

পদের নাম: হিসাবরক্ষক

পদসংখ্যা: ১৭টি

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

আবেদনের যোগ্যতা

  • বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে
  • MS Word, Excel, Windows ইত্যাদি ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে

পদের নাম: মাঠ সংগঠক

পদসংখ্যা: ৬৭টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

পদের নাম: অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা

  • এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
  • MS Word, Excel, Windows ইত্যাদি ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে
  • কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (৮ অক্টোবর ২০২৬ তারিখে)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: 'যুগ্মপরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।