logo

আকিজ বশির গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ আছে একাধিক সুবিধা

আকিজ বশির গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ আছে একাধিক সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির মার্কেটিং (ব্র্যান্ড) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ১ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 

বিভাগ: মার্কেটিং (ব্র্যান্ড)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: বিক্রয় এবং ক্লায়েন্ট ব্যবস্থাপনায় দক্ষতা 

অভিজ্ঞতা: ৬ থেকে ৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ট্যুর ভাতা, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স (এলএফএ)। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।