logo

বাংলাদেশ স্কাউটসে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ

বাংলাদেশ স্কাউটসে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ
ছবি : সংগৃহীত

বাংলাদেশ স্কাউটস জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১০ থেকে ২০তম গ্রেডে ১২ পদে ১৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১১ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ১৩ জুন থেকে শুরু হয়েছে, যা চলবে ১৩ জুলাই পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ জুলাইয়ের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ স্কাউটস

পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (কম্পিউটার)

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৮,০০০-১৬,৫৪০ টাকা (গ্রেড-১০)

আবেদনের যোগ্যতা: কম্পিউটার বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা পাস হতে হবে

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৫,২০০-১১,২৩৫ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা

  • উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে
  • শর্টহ্যান্ডে গতি প্রতি মিনিটে ৮০ এবং টাইপে ৩০ শব্দ থাকতে হবে

পদের নাম: ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৪,৯০০-১০,৪৫০টাকা (গ্রেড-১৫)

আবেদনের যোগ্যতা

  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে
  • ইলেকট্রিক কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে

পদের নাম: সহকারী হিসাবরক্ষক

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৪,৭০০-৯,৭৪৫ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • বাণিজ্য শাখায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে
  • কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৪,৭০০-৯,৭৪৫ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে
  • কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে

পদের নাম: স্টোরকিপার কাম কেয়ারটেকার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৪,৭০০-৯,৭৪৫ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে
  • কম্পিউটার ওয়ার্ড ও এক্সেলে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে

পদের নাম: প্লাম্বার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৪,৭০০-৯,৭৪৫ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে
  • প্লাম্বিং কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

পদের নাম: অডিও ভিজুয়্যাল অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৪,৫০০-৯,০৯৫ টাকা (গ্রেড-১৭)

আবেদনের যোগ্যতা

  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে
  • অডিও ভিজ্যুয়াল সরঞ্জাম অপারেটরের কাজে দক্ষতাসম্পন্ন সার্টিফিকেটধারী হতে হবে

পদের নাম: লিফটম্যান

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৪,৫০০-৯,০৯৫ টাকা (গ্রেড-১৭)

আবেদনের যোগ্যতা

  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে
  • লিফট অপারেটরের কাজে দক্ষতা ও ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে

পদের নাম: দারোয়ান

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ৪,১০০-৭,৭৮০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে

পদের নাম: আয়া

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৪,১০০-৭,৭৪০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: ৮ম শ্রেণি পাস হতে হবে

পদের নাম: ক্লিনার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৪,১০০-৭,৭৪০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: ৮ম শ্রেণি পাস হতে হবে

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)

কর্মস্থল: ঢাকা

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১৩ জুলাই ২০২৬ তারিখে)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা www.scouts.gov.bd ওয়েবসাইটে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন

আবেদন ফি: বাংলাদেশ স্কাউটস শিরোনামে রূপালী ব্যাংক লিমিটেড, নয়াপল্টন করপোরেট শাখা, ঢাকার অনুকূলে ১-৭ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৮-১২ নম্বর পদের জন্য ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে অর্ডার করতে হবে

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: পরিচালক, বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট ভবন, ৬০ আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক, কাকড়াইল, ঢাকা-১০০০ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।