logo
Advertisement

ওয়ালটনে চাকরির সুযোগ, আকর্ষণীয় বেতনসহ নানান সুবিধা

Asia Post Desk
ওয়ালটনে চাকরির সুযোগ, আকর্ষণীয় বেতনসহ নানান সুবিধা
ওয়ালটনের লোঘ,ছবি: ওয়েবসাবইট থেকে নেওয়া ।

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সিনিয়র সাপ্লাই চেইন এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: সিনিয়র সাপ্লাই চেইন এক্সিকিউটিভ

পদসংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা: এমএসসি অথবা বিএসসি ডিগ্রি

প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা: আমদানি সংক্রান্ত নথিপত্র, এলসি, টিটি, কাস্টমস ক্লিয়ারেন্স এবং বাণিজ্যিক প্রক্রিয়া সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। পাশাপাশি বিদেশি সরবরাহকারীদের সঙ্গে ইংরেজিতে যোগাযোগের দক্ষতা এবং মাইক্রোসফট এক্সেল, পাওয়ারপয়েন্ট ও ইআরপি (ERP) সিস্টেমে পারদর্শিতা আবশ্যক।

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা সুবিধা, লভ্যাংশ, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির বিদ্যমান নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।