পাঁচতারকা হোটেলে ম্যানেজার পদে চাকরির সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
পাঁচতারকা হোটেলে ম্যানেজার পদে চাকরির সুযোগ
ছবি : সংগৃহীত

পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হাউসকিপিং বিভাগ ‘হাউসকিপিং ম্যানেজার’ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৬ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ জুলাই পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা ইমেইল অথবা সরাসরি/ডাকযোগে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক আকর্ষণীয় বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা

পদের নাম: হাউসকিপিং ম্যানেজার

বিভাগ: হাউসকিপিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি (হসপিটালিটি ডিগ্রির ক্ষেত্রে অগ্রাধিকার)

অন্যান্য যোগ্যতা: স্ট্রং লিডারশিপ, মাইক্রোসফট অফিস ও প্রোপার্টি ম্যানেজমেন্ট সিস্টেমে দক্ষতা এবং ইংরেজি ভাষায় পারদর্শিতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর (ম্যানেজারিয়াল রোলে)

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: বাংলাদেশি নাগরিক (নারী-পুরুষ উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর (১৮ জুলাই ২০২৬ অনুযায়ী)

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে (প্রতিযোগিতামূলক প্যাকেজ)

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।