এসবিএসি ব্যাংকে চাকরির সুযোগ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এসবিএসি)। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘অফিসার অন প্রবেশন’ পদে কর্মী নেবে। ২০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এসবিএসি)
পদের নাম: অফিসার অন প্রবেশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: প্রবেশনকালে (১ বছর) ৪০,০০০ টাকা। প্রবেশনকাল শেষে ৫৫,৪০৫ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
আবেদনের যোগ্যতা
- এমবিএম/এমবিএ অথবা স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রি থাকতে হবে
- শিক্ষাজীবনের যেকোনো দুটি পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
