ইন্টার্ন নিয়োগ দেবে বিদ্যুৎ, জ্বালানি ও খণিজসম্পদ মন্ত্রণালয়
এশিয়া পোস্ট ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ ইন্টার্ন নিয়োগ দেবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আবেদনপত্র আহ্বান করেছে। মোট ১৭ ইন্টার্ন নিয়োগে ৬ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।
২৬-২০২৭ অর্থবছরে ৩ মাস মেয়াদি এ প্রোগ্রামে আবেদন ৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়
পদের নাম: ইন্টার্নশিপ
পদসংখ্যা: ১৭টি
বেতন: সাকল্যে ১০,০০০ টাকা
আবেদনের যোগ্যতা
- ইইই/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/সিভিল ইঞ্জিনিয়ারিং/পদার্থবিজ্ঞান/গণিত/ফলিত পদার্থবিজ্ঞান/পরিসংখ্যান/সিএসই বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
- সিজিপিএ ন্যূনতম ৩.২৫ থাকতে হবে
- স্নাতক/স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।


