জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হয়েছে ৩ নভেম্বর থেকে। আবেদনের শেষ সময় আগামী ৩০ নভেম্বর। রাজবাড়ী জেলার স্থায়ী বাসিন্দারা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী
পদের নাম: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা
পদসংখ্যা: ৫টি
চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: রাজবাড়ী
গ্রেড: ১৪
বেতন স্কেল: ২৩৫০০-৫৬৮০০ টাকা (সরকার কর্তৃক ৭৫% এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক ২৫%)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।
প্রার্থীর ধরন: রাজবাড়ী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
আবেদন ফি: সাধারণ প্রার্থীদের ১১২ টাকা এবং অনগ্রসর নাগরিকদের ৫৬ টাকা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
