logo

এইচএসসি-এসএসসি পাসে জুডিশিয়াল সার্ভিস কমিশনে ৯৬৮ পদে নিয়োগ

ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । প্রতিষ্ঠানটি ৮ পদে (১৩ থেকে ২০তম গ্রেডে) ৯৬৮ কর্মী নিয়োগে ১৩ মে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ১৮ মে সকাল ১০ থেকে শুরু হয়ে চলবে ৪ জুন বিকেল ৫টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে দেখে নিন জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়

১. ক) পদের নাম: সাঁটলিপিকার

দপ্তর/আদালত: জেলা জজ/অধস্তন আদালত/ট্রাইব্যুনাল

পদসংখ্যা: ৬২টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

১. খ) পদের নাম: স্টেনোগ্রাফার

দপ্তর/আদালত: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/টিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত

পদসংখ্যা: ২০টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. ক) পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

দপ্তর/আদালত: জেলা জজ/অধস্তন আদালত/ট্রাইব্যুনাল

পদসংখ্যা: ১৭৩টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

২. খ) পদের নাম: স্টেনোটাইটিস্ট

দপ্তর/আদালত: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/টিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত

পদসংখ্যা: ৭৮টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. ক) পদের নাম: বেঞ্চ সহকারী

দপ্তর/আদালত: জেলা জজ/অধস্তন আদালত/ট্রাইব্যুনাল

পদসংখ্যা: ১১টি

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৩. খ) পদের নাম: বেঞ্চ সহকারী

দপ্তর/আদালত: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/টিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত

পদসংখ্যা: ৬৯টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,১০০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

দপ্তর/আদালত: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/টিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত

পদসংখ্যা: ১২টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. ক) পদের নাম: গাড়িচালক

দপ্তর/আদালত: জেলা জজ/অধস্তন আদালত/ট্রাইব্যুনাল

পদসংখ্যা: ১২টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. খ) পদের নাম: গাড়িচালক

দপ্তর/আদালত: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/টিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত

পদসংখ্যা: ৮টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: জারীকারক

দপ্তর/আদালত: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/টিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত

পদসংখ্যা: ১৩০টি

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

৭. পদের নাম: অফিস সহায়ক

দপ্তর/আদালত: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/টিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত

পদসংখ্যা: ২৯৯টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৮. ক) পদের নাম: নিরাপত্তাপ্রহরী

দপ্তর/আদালত: জেলা জজ/অধস্তন আদালত/ট্রাইব্যুনাল

পদসংখ্যা: ২৬টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৮. খ) পদের নাম: নিরাপত্তাপ্রহরী

দপ্তর/আদালত: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/টিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত

পদসংখ্যা: ৬৮টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মে ২০২৬ তারিখে)। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।