এসএসসি পাসেই নিয়োগ অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্রে

এশিয়া পোস্ট ডেস্ক
এসএসসি পাসেই নিয়োগ অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্রে
অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র। ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র। কেয়ারটেকার পদে জনবল নেবে সংস্থাটি। সরাসরি বা ডাক/কুরিয়ারের মাধ্যমে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে ১২ আগস্ট ২০২৬ তারিখে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র

চাকরির ধরন: ফুল টাইম

পদসংখ্যা: নির্দিষ্ট নয়

লোকবল: ২ জন

পদের নাম: কেয়ারটেকার

আবেদনের যোগ্যতা

  • এসএসসি বা এইচএসসি পাস।
  • ক্যাটারিং বা এনজিও খাতে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা (অভিজ্ঞতাহীন ফ্রেশারদেরও আবেদনের সুযোগ রয়েছে)।
  • বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বি.দ্র: ধুমপায়ী বা যে কোনো নেশাদ্ৰব্যে আসক্তদের আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।