আকিজ বশির গ্রুপে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। টেরিটরি অফিসার/সিনিয়র টেরিটরি অফিসার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৯ মে থেকে। আবেদন শেষ হবে ২০ মে।
প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: আটজন।
পদের নাম: টেরিটরি অফিসার/সিনিয়র টেরিটরি অফিসার।
আবেদনের যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং/অ্যাকাউন্টিং/ফিন্যান্স/অর্থনীতি/ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। কাচ ও সিরামিক উৎপাদনে অভিজ্ঞতা থাকতে হবে। দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মেডিকেল ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, ছুটিকালীন ভাড়া সহায়তা।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
