এসিআইয়ে চাকরির সুযোগ, নেই বয়সসীমা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। ব্যাচ অ্যান্ড স্লারি প্রিপারেশন (মেকিং) বিভাগে অপারেটর পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৫ মার্চ থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
বিভাগ: ব্যাচ অ্যান্ড স্লারি প্রিপারেশন (মেকিং)।
পদের নাম: অপারেটর।
আবেদনের যোগ্যতা: এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা পাস হতে হবে। ব্যাচ প্রস্তুতি প্রবাহ, স্লারি প্রস্তুতি পদ্ধতি এবং উৎপাদন অনক্রম সম্পর্কে গভীর ধারণা থাকতে হবে। কমপক্ষে তিন থেকে সাত বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমার উল্লেখ নেই। কর্মক্ষেত্র কারাখানা। কর্মস্থল চট্টগ্রাম।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।