চাকরি দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন

ওয়ার্ল্ড ভিশন বেসরকারি উন্নয়ন সংস্থাটির অ্যাডুকেশন বিভাগ টেকনিক্যাল স্পেশালিস্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে ০৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম:ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
পদ সংখ্যা:১টি।
লোকবল নিয়োগ :১ জন ।
পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট।
শিক্ষাও অন্যান্য যোগ্যতা: শিক্ষা, সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয়ক জ্ঞান। কমপক্ষে ৪ বছর অভিজ্ঞতা থাকতে হবে ।
কর্মস্থল: ঢাকা ।
বেতন ও অন্যান্য সুবিধা: প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুযায়ী প্রতিযোগিতামূলক বেতন ও সুবিধাদি। প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।



