logo
Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
ছবি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩টি স্থায়ী শূন্য পদে ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ অক্টোবর বিকেল ৪টার মধ্যে আবেদন করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোতে সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাস থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় বিশ্ববিদ্যালয়

সহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ১টি

বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

বয়স: ২১–৩২ বছর।

যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। উচ্চতর ডিগ্রি, প্রশিক্ষণ বা যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ৪টি

বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

বয়স: ২১–৩২ বছর।

যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)

পদসংখ্যা: ১টি

বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

বয়স: ২১–৩২ বছর।

যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

সাউন্ড সিস্টেম অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ সাউন্ড সিস্টেম/অডিওভিজ্যুয়াল যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি পাসসহ একই কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।

ইলেক্ট্রিশিয়ান

পদসংখ্যা: ৪টি

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি পাসসহ ‘সি’ লাইসেন্সধারী এবং বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

এয়ারকুলার টেকনিশিয়ান

পদসংখ্যা: ১টি

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

বৈদ্যুতিক সাব-স্টেশন কেয়ারটেকার

পদসংখ্যা: ১টি

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

ফটোকপিয়ার অপারেটর/ফটোকপিয়ার টেকনিশিয়ান

পদসংখ্যা: ২টি

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: এসএসসি পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

লিফটম্যান

পদসংখ্যা: ৫টি

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: এসএসসি পাসসহ লিফট চালনা ও রক্ষণাবেক্ষণের কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

কার্পেন্টার/কাঠমিস্ত্রি

পদসংখ্যা: ২টি

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা অথবা এসএসসি পাসসহ বাস্তব কাজে ৫ বছরের অভিজ্ঞতা।

প্লাম্বার

পদসংখ্যা: ১টি

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

রাজমিস্ত্রি

পদসংখ্যা: ১টি

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা।

জেনারেটর টেকনিশিয়ান

পদসংখ্যা: ১টি

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ জেনারেটর চালনা ও রক্ষণাবেক্ষণ কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

ফায়ারম্যান

পদসংখ্যা: ১টি

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: এসএসসি পাস, অগ্নিনির্বাপণ ও নিরাপত্তাসংক্রান্ত কাজে প্রশিক্ষণ এবং কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন।

পাম্প ড্রাইভার

পদসংখ্যা: ১টি

বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ বাস্তব কাজে অভিজ্ঞতা।

প্রজেক্টর ও মাইক্রোফোন অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: এসএসসি পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

সহকারী ইলেক্ট্রিশিয়ান

পদসংখ্যা: ২টি

বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি পাসসহ ‘সি’ লাইসেন্সধারী ও বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

জেনারেটর অপারেটর

পদসংখ্যা: ২টি

বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ ২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা অথবা এসএসসি পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা। ‘সি’ লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কার্পেন্টার হেলপার/কাঠমিস্ত্রি হেলপার

পদসংখ্যা: ১টি

বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

সহকারী প্লাম্বার

পদসংখ্যা: ২টি

বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

সহকারী ফায়ারম্যান

পদসংখ্যা: ১টি

বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: এসএসসি পাস। অগ্নিনির্বাপণসংক্রান্ত কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ও বাস্তব কাজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

সহকারী রাজমিস্ত্রি

পদসংখ্যা: ১টি

বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

সহকারী ফটোকপি টেকনিশিয়ান

পদসংখ্যা: ১টি

বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

বয়স: ১৮–৩২ বছর।

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ ফটোকপি মেশিন পরিচালনা ও সাধারণ রক্ষণাবেক্ষণ কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

আবেদন শুরু: অনলাইন আবেদন ফরম ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে পাওয়া যাবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরির ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি: ক্রমিক ১ থেকে ৩ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা। ক্রমিক ৪ থেকে ৮ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা। ক্রমিক ৯ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা।

অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা ভুল তথ্যসম্বলিত আবেদন বাতিল করা হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। প্রয়োজনে কর্তৃপক্ষ পদের সংখ্যা কমাতে বা বাড়াতে পারবে।

নিয়োগসংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরির ওয়েবসাইটে জানা যাবে হবে।

বিস্তারিত জানতে এখানে দেখুন।