চাকরি দিচ্ছে রূপায়ণ গ্রুপ, ৫০ বছর বয়সেও আবেদন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ণ গ্রুপ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৮ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: রূপায়ণ গ্রুপ।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
বিভাগ: আইটি অ্যান্ড এমআইএস।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: বিএসসি/এমএসসি পাস হতে হবে। সিসিটিভি পরিচালনা, মনিটরিং সিস্টেম এবং নিরাপত্তা বিধি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আইটি পরিকাঠামো, নেটওয়ার্কিং, সাইবার নিরাপত্তা এবং সিস্টেম প্রশাসন বিষয়ে জ্ঞান থাকতে হবে। কমপক্ষে পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা লাগবে। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। বয়স ৩০ থেকে ৫০ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বার্ষিক বেতন পর্যালোচনা, দুপুরের খাবার ও বছরে দুটি উৎসব বোনাস।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।